ভারতের আসামে বন্যায় নিহত ৮
আন্তর্জাতিক
ভারি বর্ষণে পানিবন্দি ৪ লাখ

ভারতের আসামে বন্যায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যে সম্প্রতি ভারি বর্ষনে সৃষ্ট বন্যায় ৮ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বর্ষা শুরুর আগে এমন দুর্যোগে পানিবন্দি হয়ে পড়েছে চার লাখের অধিক মানুষ।

আরও পড়ুন : কক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নয়

বুধবার (১৮ মে) স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে জানিয়েছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

দেশটিতে ব্রহ্মপুত্র নদের পানি উপচে গত ৩ দিনে রাজ্যটির দেড় হাজারেরও বেশি গ্রাম তলিয়ে গেছে। আজও বৃষ্টি হচ্ছে। আগামী দুই দিনেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।

আসাম রাজ্যের পানি সম্পদমন্ত্রী পীযূষ হাজারিক বলেছেন, পাঁচ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বন্যা পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে।

আরও পড়ুন : দেশে গমের পর্যাপ্ত মজুত আছে

ভারতীয় সেনাবাহিনী হোজাই জেলায় আটকে পড়া অন্তত ২ হাজার লোককে উদ্ধার করেছে। এখনো উদ্ধার অভিযান চলছে।

বন্যা পরিস্থিতির সংবাদ জানতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

আরও পড়ুন : পরীমনির মামলায় বিচার শুরু

এদিকে, আসামসহ প্রতিবেশী মেঘালয় রাজ্যে রেড অ্যালার্ট এবং উত্তর-পূর্বের বাকী রাজ্যগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা