আন্তর্জাতিক

রাশিয়া থেকে ১৮ কূটনীতিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৫ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, অবাঞ্ছিত হওয়া এ কূটনীতিকদের অবিলম্বে মস্কো ছাড়তে হবে।

আরও পড়ুন: শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে কয়েক ডজন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়। এর পাল্টা জবাব হিসেবে ভ্লাদিমির পুতিনের সরকার এমন পদক্ষেপ নিয়েছে বলে ইইউয়ের দাবি।

এর আগে গুপ্তচরবৃত্তির অভিযোগে গত মার্চ মাসের শেষ দিকে সমন্বিত পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত চারটি দেশ থেকে রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল। গত ২৯ মার্চ আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং চেক প্রজাতন্ত্র রুশ কূটনীতিকদের বহিষ্কারে এক যৌথ নির্দেশ দেয়।

এরপর সবশেষ গত ৫ এপ্রিল রাশিয়ার আরও ১৯ কূটনীতিককে বেলজিয়াম ছাড়ার নির্দেশ দেয় ইইউ। এ কর্মকর্তাদের বিরুদ্ধে কূটনৈতিক মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল। তবে এ বহিষ্কারাদেশের পর ওইদিনই রাশিয়ায় নিযুক্ত ইইউয়ের প্রধান রাষ্ট্রদূত মার্কাস এডেরারকে তলব করে তার কাছে লিখিতভাবে প্রতিবাদ জানায় মস্কো।

আরও পড়ুন: জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩৫

এদিকে ১৮ কূটনীতিকের বহিষ্কারের নিন্দা জানিয়ে এবং রাশিয়ার এ সিদ্ধান্তকে ‘অন্যায়’ ও ‘প্রতিশোধমূলক’ আখ্যা দিয়ে ইইউ বলেছে, রুশ সরকারের নেওয়া শুক্রবারের এ সিদ্ধান্তের প্রকৃতপক্ষে কোনো ভিত্তি নেই। পাল্টা জবাব দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

পুতিন সরকার যে পথে হাঁটছে তাতে বৈশ্বিকভাবে রাশিয়া দ্রুতই আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে, রাশিয়ায় ইইউ দূতাবাস শুক্রবার এমনটিই দাবি করেছে বিবৃতিতে। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, ইইউয়ের সঙ্গে রাশিয়ার গত কয়েক দশকে যে দ্বিপাক্ষিক বোঝাপড়া তৈরি হয়েছিল, তাতে ফাটল ধরানোর জন্য পুরোপুরিভাবে ইইউ দায়ী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা