রুশ বাহিনী কিয়েভ দখল নেবেই - রমজান কাদিরভ
আন্তর্জাতিক

রুশ বাহিনী কিয়েভ দখল নেবেই

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ান সামরিক বাহিনী শুধু ইউক্রেনের মারিউপোল বন্দরই নয়, একই সঙ্গে কিয়েভ এবং অন্যান্য শহরগুলোতেও আক্রমণ করবে।

আরও পড়ুন : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

সোমবার (১১ এপ্রিল) ভোরে এ কথা জানিয়েছেন রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের শক্তিশালী প্রধান রমজান কাদিরভ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার নিজের টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন রমজান কাদিরভ। সেখানে তিনি বলেন, তারা (রুশ বাহিনী) আরও আক্রমণাত্মক হবে ... কেবল মারিউপোল নয়, অন্যান্য জায়গা, শহর এবং গ্রামেও। লুহানস্ক এবং ডোনেটস্ক, আমরা প্রথমে সম্পূর্ণরূপে মুক্ত করবো। তারপর কিয়েভ এবং অন্য সব শহরও দখলে নিয়ে নেবো।

আরও পড়ুন : তিন ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

রমজান কাদিরভ নিজেকে প্রায়ই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মুখসারীর সৈনিক হিসেবে বর্ণনা করেন ।

চেচনিয়া প্রজাতন্ত্রের এই নেতা বলেন, কিয়েভ দখল নেওয়া সম্পর্কে কোনো সন্দেহ থাকা উচিত নয়। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, এই পদক্ষেপ থেকে এক কদমও পেছনে ফেরা হবে না।

আরও পড়ুন : অগ্রিম টিকেট বিক্রি শুরু ২৩ এপ্রিল

প্রসঙ্গত, কাদিরভকে বার বার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। তবে তিনি তা অস্বীকার করে আসছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা