কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তে ৮ শান্তিরক্ষীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মনুস্কো-তে নিয়োজিত আট সেনা মারা গেছেন। নিহতদের ৬ জনই পাকিস্তানের সেনা কর্মকর্তা ও বাকি দুইজন রাশিয়া এবং সার্বিয়ার শান্তিরক্ষী।

স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। জাতিসংঘের বরাত দিয়ে বুধবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

জাতিসংঘ জানায়, বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের মধ্যে মঙ্গলবার কঙ্গোতে জাতিসংঘের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ওই ৮ শান্তিরক্ষী মারা গেছেন। শান্তিরক্ষীদের মরদেহ উদ্ধার করে গোমায় নিয়ে যাওয়া হয়।

পাকিস্তানের সেনাবাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের দুইজন মেজর ও একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা।

আরও পড়ুন: জেলেনিস্কির সঙ্গে বৈঠকে বসতে পারেন পুতিন

তাদের নাম- লেফটেন্যান্ট কর্নেল আসিফ আলী আওয়ান (পাইলট), মেজর ফাইজান আলী, মেজর মোহাম্মদ সাদ নোমানী (কো পাইলট), নায়েব সুবেদার সামি উল্লাহ খান (ফ্লাইট ইঞ্জিনিয়ার), হাবিলদার মোহাম্মদ ইসমাইল (ক্রু চিফ) ও মোহাম্মদ জামিল।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা