শপিং সেন্টারে হামলায় চার ইসরায়েলি নাগরিক মারা গেছেন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

শপিং সেন্টারে হামলায় চার ইসরায়েলির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এক শপিং সেন্টারে হামলায় চার ইসরায়েলি নাগরিক মারা গেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানায় পুলিশ।

মঙ্গলবার বিরশেবার বিআইজি শপিং সেন্টারের বাইরে তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করে হামলাকারী। পরে আরেকজন হামলাকারীর গাড়ির ধাক্কায় নিহত হন। পরে এক বাস চালকের গুলিতে ওই হামলাকারী নিহত হন। খবর: বিবিসি।

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি জানায়, হামলাকারী একজন ইসরায়েলি আরব। তিনি এর আগে একবার ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে সমর্থন করার অপরাধে চার বছর জেলে থেকে ২০১৯ সালে মুক্তি পান। তার নাম গালেব আহমেদ আবু আলকিয়ান। তিনি পেশায় একজন স্কুলশিক্ষক।

পুলিশ জানায়, মঙ্গলবার আলকিয়ান একটি পেট্রোল স্টেশনে এক নারীকে ছুরিকাঘাত করেন। পরে গাড়ি চালিয়ে একটি শপিং সেন্টারে এক সাইকেল আরোহীকে ধাক্কা দেন। এরপর তিনি আরেকটি শপিং সেন্টারে গিয়ে আরও মানুষকে ছুরিকাঘাত করেন।

এদিকে এ ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে ভর্তি করা যাওয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৬ লাখ

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ ঘটনাকে জঘন্য সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা