আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে বিস্ফোরণে ৩০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, এ ঘটনায় অন্তত ৫০ আহত হয়েছেন।

শুক্রবার (৪ মার্চ) কোচা রিসালদারে পবিত্র জুম্মার নামাজে এই ঘটনা ঘটে। মসজিদটিতে পুলিশী নিরাপত্তা ছিল। শুক্রবারও প্রধান ফটকের বাইরে দুই পুলিশ নিরাপত্তারক্ষী ছিলেন।

আরও পড়ুন: সিপিবি’র সভাপতি আলম, প্রিন্স সম্পাদক

পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা, পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ইজাজ আহসান জানিয়েছেন, হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, জুমার নামাজ শুরু হওয়ার পর মসজিদের ফটকের সামনে দুই বন্দুকধারী এসে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়লে তাদের একজন নিহত হন, অপরজন গুরুতরভাবে আহত হন। গুলি ছোড়ার কয়েক মিনিটের মধ্যেই মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে। এটি আত্মঘাতী বিস্ফোরণ কি না- তা এখনও নিশ্চত হওয়া যায়নি বলে উল্লেখ করেছেন ইজাজ আহসান। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়ও স্বীকার করেনি।

আরও পড়ুন: ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল

সিসিপি পেশোয়ার শাখার পুলিশ কর্মকর্তা ওয়াহিদ খান সাংবাদিকদের জানিয়েছেন, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকজনের মৃত্যু হয়েছে নিকটস্থ লেডি রিডিং হাসপাতালে নেওয়ার পর। এই ঘটনায় এ পর্যন্ত ৩০ জন নিহত ও আরও ৫০ জন আহত হয়েছেন বলে ডনকে নিশ্চিত করেছেন ওয়াহিদ খান ও লেডি রিডিং হাসপাতালের মিডিয়া ম্যানেজার আসিম খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাৎক্ষণিকভাবে দেওয়া এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশপাশি আহতদের সুচিকিৎসার জন্য নির্দেশও দিয়েছেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা