আন্তর্জাতিক

কিয়েভ ছেড়ে পালাচ্ছে ইউক্রেনীয়রা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা। এরই মধ্যে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে লোকজন দল বেঁধে রাস্তায় প্রার্থনা করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৪ ফেব্রয়ারি) স্থানীয় সময় ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে ইউক্রেনের নির্দিষ্ট স্থানে সামরিক হামলার চালানোর ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর পরই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভের অনেকে তাদের আতঙ্কের অনুভূতির কথাগুলো শেয়ার করছেন।

এদিকে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেওয়ার পর থেকে দেশটির বিভিন্নস্থানে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরও পড়ুন: দোনেৎস্ক–লুহানস্কের নেতৃত্বে পুশিলিন ও পাসেচনিক

বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস বর্তমানে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থান করছেন। তিনি জানান, কিছুক্ষণ আগে সেখানে তিনি পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তাছাড়া কিয়েভ থেকে সরাসরি সম্প্রচারিত হওয়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক অনুষ্ঠানেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা