ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

বিমানে ধর্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ।

গত মাসের শেষের দিকে ঘটনাটি ঘটলেও তা বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের দেওয়া বিবৃতিকে উদ্ধৃতি দিয়ে এবিসি নিউজ জানায়, এক নারীকে বিমানের ভেতরে ধর্ষণ করা হয়েছে বলে খবর আসে ৩১ জানুয়ারি সকালে। খবর পেয়ে পুলিশ বিমানবন্দরে যায়। বিমানটি অবতরণের পরপরই ৪০ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।

তারা আরও জানায়, ভুক্তভোগী নারীকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন বিশেষজ্ঞরা। ধর্ষণের ঘটনার তদন্ত চলছে।

ইউনাইটেড এয়ারলাইন্স জানায়, অভিযোগের বিষয়টি জানতে পেরে বিমানটিতে থাকা ক্রুরা ওই নারীর সহযোগিতায় এগিয়ে যায়। একই সঙ্গে তারা বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করে। তদন্তকাজ সঠিকভাবে শেষ করতে যে কোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে তাদের প্রতিষ্ঠান বলেও জানিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স। তথ্যসূত্র- এবিবি নিউজ।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা