আন্তর্জাতিক

ব্রিটেনের রানি হবেন কামিলা

আন্তর্জাতিক ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের পর ব্রিটেনের রানি হবেন কামিলা। এলিজাবেথের মৃত্যুর পর প্রিন্স চার্লস রাজা হবেন সেটা আগে থেকেই নির্ধারিত ছিল। তবে রানি নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা রানির বক্তব্যে কেটে গেছে।

ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকীতে দেওয়া বার্তায় দ্বিতীয় এলিজাবেথ বলেন, এটা তার আন্তরিক ইচ্ছা যে কামিলা এ পদবিতে থাকবেন। রোববার (৬ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রানি দ্বিতীয় এলিজাবেথ তার প্ল্যাটিনাম জুবিলির ঐতিহাসিক মাইলফলকের দিনে ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ছেলে প্রিন্স চার্লস যখন রাজা হবেন তখন রানি হিসেবে পরিচিত হবেন ডাচেস অব কর্নওয়াল কামিলা।

আরও পড়ুন: ইউক্রেনে মৃত্যুর মুখে অর্ধ লক্ষ মানুষ

৯৫ বছর বয়সী রানি সবার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। এসময় তিনি বলেন, সবার আনুগত্য ও স্নেহের জন্য আমি চির কৃতজ্ঞ। আমার ছেলে চার্লস যখন রাজা ও তার স্ত্রী কামিলা রানি হবেন তখন সবাই তাদের একইভাবে সমর্থন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

চার্লস কামিলাকে বিয়ে করেন ২০০৫ সালে। এর আগে রানির মর্যাদা পাওয়ার অধিকার থাকা সত্ত্বেও তিনি ‘প্রিন্সেস কনসোর্ট’ হিসেবে পরিচিতি পেতে চান। কারণ রানি উপাধি প্রিন্সেস ডায়ানার জন্য নির্ধারিত ছিল। কিন্তু প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় ডায়ানা মারা যান। এরপরই কামিলাকে বিয়ে করেন চার্লস। একই কারণে কামিলা প্রিন্সেস অব ওয়েলসের উপাধিও ব্যবহার করেন না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা