আন্তর্জাতিক

ইউক্রেনে মৃত্যুর মুখে অর্ধ লক্ষ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে আক্রমণ করে বসতে পারে রাশিয়া। হামলাকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি মার্কিন কর্মকর্তাদের। ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়া ৭০ ভাগ সামরিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে।

দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন ঘটলে ১৫ ফেব্রুয়ারি থেকে মার্চের শেষ পর্যন্ত খুব সহজে সামরিক সরঞ্জাম বিভিন্ন জায়গায় নেওয়ার সুযোগ পাবে রাশিয়া। কারণ, ওই সময়ে তীব্র ঠাণ্ডায় রাস্তা ঘাট জমে শক্ত হয়ে যাবে।

আরও পড়ুন: জো বাইডেনের রেকর্ড

যদিও নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তারা এর প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তারা বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন এমন পদক্ষেপ নিয়েছেন কিনা এ বিষয়ে স্পষ্ট নন। তবে এ সংকট উত্তরণে কূটনৈতিক সমাধান এখনও সম্ভব বলে জানিয়েছেন তারা।

মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালালে ৫০ হাজার বেসামরিক লোকের মৃত্যু হতে পারে। হামলা হলে কয়েক দিনেই রাজধানী কিয়েভের পতন ঘটবে। এবং লাখ লাখ লোক দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলে গোটা অঞ্চলজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়বে। এতে ইউরোপে নতুন করে শরণার্থী সংকট তৈরি হবে। ইউক্রেন সীমান্তে ইতোমধ্যে ১ লাখের মতো রুশ সেনা অবস্থান করছেন বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা