মাদক, কোকেন (ছবি-সংগৃহীত)
আন্তর্জাতিক

আর্জেন্টিনায় কোকেন সেবনে নিহত ২০, আহত ৭৪

আন্তর্জাতিক ডেস্ক: ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় কোকেন সেবনের পর অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় আরও ৭৪ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দেশটির রাজধানী বুয়েনস আয়ার্স প্রদেশের বেশ কয়েকটি শহরে এ ঘটনা ঘটেছে। তবে ধারণা করা হচ্ছে, তাদের গ্রহণ করা মাদকটিতে একটি বিষাক্ত উপাদান মিশ্রিত ছিল।

গতকাল বুধবার ( ২ ফেব্রুয়ারি) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবর ডয়েচে ভেলে ও বেকার্সফিল্ডের।

একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমধ্যমগুলো জানায়, প্রদেশটির ৮ টি শহরে বিষাক্ত কোকেন গ্রহণ করার খবর পাওয়া গেছে। আরও অনেক লোক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

সব মৃত্যুর ঘটনা বুয়েনস আয়ার্স প্রদেশের অর্লিংনাম, সান মার্তিন ও তেরেস দে ফেবরেরো শহরে ঘটেছে এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

বুধবার বুয়েনস আয়ার্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। বুধবার প্রথম কয়েকজনের মৃত্যুর পরও মাদকটি বিক্রি করছিল এমন সন্দেহে কয়েকজনকে আটক করেছে প্রদেশটির নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০

বুয়েনস আয়ার্সের নিরাপত্তামন্ত্রী সের্হিও বের্নি স্থানীয় টেলিভিশনে বলেছেন, আমরা ল্যাবরেটরির ফল ও আটক লোকদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের জন্য অপেক্ষা করছি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা