ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

পশ্চিমা বিশ্বকে আতঙ্ক না ছড়ানোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেনের মধ্যকার চলমান উত্তেজনা নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়ানোর জন্য পশ্চিমা দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় লাখো সেনা মোতায়েন করেছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আহ্বান জানান তিনি। খবর: সিএনএন।

এদিকে গত বছর থেকেই ইউক্রেন সীমান্তে লাখো সেনা মোতায়েন করে রাশিয়া। সম্প্রতি সেখানে সামরিক মহড়া জোরদার করা হয়। রাশিয়ার এমন প্রস্তুতির কারণে পশ্চিমা দেশগুলোর ধারণা ইউক্রেন দখল করতেই রাশিয়ার এ সেনা সমাবেশ ঘটিয়েছে। তবে রাশিয়া এমন অভিযোগ প্রতিার নাকচ করে দেয়। বিষয়টি নিয়ে বারবার আলোচনায় বসছে নানা পক্ষ। ইউক্রেনকে ঘিরে পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়ার এমন উত্তেজনার মধ্যেই শুক্রবারের সংবাদ সম্মেলনে আসেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আতঙ্ক না ছড়াতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেন, আমরা এমন আতঙ্ক চাই না। আগ্রাসন অবশ্যম্ভাবী বলে বারবার সতর্ক করে ইউক্রেনের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে।

সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ফোনালাপের কথা তুলে ধরে জেলেনস্কি বলেন, যদিও ক্রেমলিনের পক্ষ থেকে বারবার আগ্রাসনের হুমকি আসে তবুও ২০১৪ সাল থেকেই কিয়েভ জানে কীভাবে তা মোকাবেলা করতে হয়। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, তারা বলছে আগামীকালই যুদ্ধ।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে

রাশিয়ার সেনা সমাবেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন না জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এক বছর আগেও এমন সেনা মোতায়েন করা হয়েছিল।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা