ছবি- প্রধানমন্ত্রী বরিস জনসন
আন্তর্জাতিক

নিয়ম থাকলেও পদত্যাগ করবো না

আন্তর্জাতিক ডেস্ক: বিরোধী দল ও নিজের দলের আইনপ্রণেতাদের দাবিকে বুধবার পার্লামেন্টে প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

চলতি মাসের প্রথম দিকে ফাঁস হওয়া এক ইমেইল বার্তায় জানা যায়, ২০২০ সালের মে মাসে লকডাউন চলাকালে গার্ডেন পার্টিতে যোগ দিতে ইমেলের মাধ্যমে অতিথিদের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিষয়টি ফাঁস হওয়ার পর জনসনের পদত্যাগ দাবি করে বিরোধী দল লেবার পার্টি ও ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির কয়েক জন আইনপ্রণেতা। তবে জনসন ওই সময় পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেন। খবর- আইটিভি নিউজ।

বুধবার বিরোধী দল লেবার পার্টির কেইর স্টারমার পার্লামেন্টে বলেন, মন্ত্রীদের আচরণ বিধি অনুযায়ী, কেউ যদি জেনেশুনে পার্লামেন্টকে ভুলপথে নিয়ে যায় তাহলে তার পদত্যাগ করা উচিত। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে জনসন এখন পদত্যাগ করবেন কিনা।

জবাবে জনসন সাফ বলেন, ‘না।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা