আন্তর্জাতিক

ফ্লোরিডায় নৌকাডুবি: ৩৯ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

আন্তর্জাকিত ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৩৯ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। শনিবার (২২ জানুয়ারি) ফ্লোরিডা উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে এই নৌকাডুবির ঘটনা ঘটলেও মার্কিন কর্মকর্তারা দুর্ঘটনার খবরটি জানতে পারেন স্থানীয় সময় মঙ্গলবার সকালে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট পিয়ের্স শহর থেকে ৪৫ মাইল (৭২ কিলোমিটার) দূরে সমুদ্রের উপকূলে ডুবন্ত একটি নৌকার উঁচু অংশের ওপর থেকে মাছ ধরার কাজে নিয়োজিত জেলেরা এক ব্যক্তিকে উদ্ধারের পর নৌকাডুবির তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে মোদীকে শেখ হাসিনার শুভেচ্ছা

ডুবন্ত নৌকা থেকে উদ্ধার হওয়া ওই ব্যক্তি জানিয়েছেন, ক্যারিবীয় দেশ বাহামাসের বিমিনি দ্বীপ থেকে তারা একটি নৌকায় করে যাত্রা করেছিলেন এবং শনিবার রাতে তাদের বহনকারী নৌযানটি খারাপ আবহাওয়ার কবলে পড়ে। এরপরই সেটি ডুবে যায়।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ডুবে যাওয়া ওই নৌকাটি হয়তো মানব পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল।

এদিকে মিয়ামি কোস্ট গার্ড টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে জাহাজ ও এয়ারক্রাফটের সাহায্যে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা যায়নি।

বিবিসি বলছে, বাহামাসের বিমিনি দ্বীপটি দেশটির সর্ব-পশ্চিমের জেলা এবং যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে এর দূরত্ব মাত্র ৮০ মাইল। তবে নৌকাডুবির পর জীবিতদের উদ্ধারে বিমিনি থেকে ফোর্ট পিয়ের্স পর্যন্ত প্রায় ১৩৫ মাইলজুড়ে বিস্তৃত পুরো এলাকাতেই উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা