সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইয়েমেনের এডেনে নৌকাডুবি, নিহত ৩৮ 

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী বন্দর শহর এডেনে নৌকা ডুবে নিহত হয়েছেন ৩৮ জন অভিবাসনপ্রত্যাশী।

আরও পড়ুন: গাজায় নিহত ছাড়াল ৩৭ হাজার

সোমবার পূর্ব এডেনের শাবওয়া প্রশাসনিক অঞ্চলে ঘটেছে এই ঘটনা।

এই অভিযাত্রীদের সবাই আফ্রিকার ‘হর্ন অব অফ্রিকা’ অঞ্চলের চার দেশ ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি ও সোমালিয়ার বাসিন্দা।’

এডেনের রুদুম অঞ্চলের প্রশাসনিক প্রধান হাদি আল খুরমা বলেন, ‘মৎসজীবী এবং স্থানীয় লোকজনের সহায়তায় এই ৩৮ জনের দেহ এবং ৭৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বে বায়ু দূষণে সর্বোচ্চ এশিয়ায়

তুরস্ক ও লিবিয়ার পাশপাশি সম্প্রতি ইয়েমেনের এডেন বন্দর শহরও সাগরপথে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসনপ্রত্যাশীদের ভিড় বাড়ছে। এই অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা।

জাতিসংঘের তথ্য মতে, গত বছর আফ্রিকা ও এশিয়া থেকে এডেন বন্দরে এসেছেন অন্তত ৯৭ হাজার অভিবাসনপ্রত্যাশী। তাদের সবারই লক্ষ্য লোহিত সাগর পাড়ি দিয়ে ইউরোপে গমন। সূত্র : রয়টার্স

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা