আন্তর্জাতিক

বিদ্রোহীদের হাতে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট আটক

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রচ মার্ক কাবোরে বিদ্রোহী সৈন্যদের হাতে তিনি আটক হয়েছেন। তবে দেশটির সরকারের পক্ষ থেকে এখনও সামরিক অভ্যুত্থান বা প্রেসিডেন্টকে গ্রেফতারের বিষয়টি নাকচ করে দেওয়া হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর সাংগুলে লামিজানা সেনানিবাসে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে সেনাবাহিনীর জেনারেল স্টাফদের বাড়ি ও একটি কারাগারও রয়েছে।

আরও পড়ুন: অপকর্মে লিপ্তদের পুলিশে ঠাঁই নেই

প্রতিবেদনে আরও বলা হয়, দেশটিতে নতুন করে রাজনৈতিক সহিংসতা শুরু হয়েছে। বেশ কয়েকটি সেনানিবাসে গোলাগুলির ঘটনার পর গুজব রটেছে, ক্ষমতা দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। কিছু সেনা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার জন্য সামরিক প্রধানদের বরখাস্ত এবং আরও অর্থ সহায়তা দাবিও করেছেন।

বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, বিদ্রোহী সৈন্যরা দেশটির প্রেসিডেন্টকে একটি সামরিক ক্যাম্পে আটক করেছে। ওই সৈন্যরা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দপ্তরও ঘিরে রেখেছে। সরকার কারফিউ ঘোষণা করেছে। কিন্তু তারপরেও হাজার হাজার মানুষ বিদ্রোহী সৈন্যদের সমর্থনে রাজপথে নেমে এসেছে। অনেকেই ক্ষমতাসীন দলে সদর দপ্তরে আগুন লাগিয়ে দিয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালেও দেশটিতে সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা