আন্তর্জাতিক

সোমালিয়ায় বোমা হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় ৮ জন নিহত হয়েছেন। শহরের অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আবদিকাদির আবদিরহমান বলেন, একটি গাড়ি বহরকে লক্ষ্য করে হামলাটি করা হয়। বহরে একটি বুলেট প্রুফ গাড়িও ছিল। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

তবে গড়ির বহরের প্রধান কে ছিলেন তা জানা যায়নি। বুধবার (১২ জানুয়ারি) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আবদিরহমান নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছি। মোগাদিসুর বাসিন্দা মোহাম্মাদ ওসমান বলেন, যখন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে তখন তিনি মসজিদে নামাজ পড়ছিলেন। এ সময় মসজিদের দেওয়াল ও ছাদ কেঁপে ওঠে বলেও জানান তিনি।

ওসমান বলেন, মসজিদের বাইরে বের হয়ে দেখি কয়েকটি পুরোনো বাড়ি ধ্বসে পড়েছে। অনেকের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে আছে।

আহমেদ নুর নামে একজন স্থানীয় দোকানদার বলেন, কাগজে মোড়ানো অবস্থায় পাঁচজনের মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে দেখেছি। যাদের পা ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা