আন্তর্জাতিক

চীনে প্রথম বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো সমুদ্র তীরবর্তী বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে চীন। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের ইয়াংজিয়াং সমুদ্র তীরবর্তী বিশাল জলরাশির ওপর স্থাপন করা হয়েছে চীনের প্রথম বায়ুচালিত এই বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা প্রায় ১০ লাখ কিলোওয়াট।

এই বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে চীনের থ্রি গর্জেস করপোরেশন। বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনে সাড়ে পাঁচশ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। ২৬৯টি টারবাইনের মাধ্যমে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন করবে, যার মোট ক্ষমতা ১৭ লাখ কিলোওয়াটের মতো।

বায়ুচালিত এই বিদ্যুৎকেন্দ্রটি বার্ষিক প্রায় ৫০০ কোটি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করবে, যা করতে ১৫ লাখ টন কয়লা পোড়াতে হতো।

এতে প্রায় ৪০ লাখ টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাস পাবে। থ্রি গর্জেস করপোরেশনের চেয়ারম্যান লেই মিংশান বলেন, প্রকল্পটি সমুদ্র তীরবর্তী অঞ্চলে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও জরিপের কাজে বিশেষ অবদান রাখবে।

পাশাপাশি এটি সমুদ্রের তলদেশে বায়ুকলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। বিদ্যুৎ কেন্দ্রটি গুয়াংডং প্রদেশের ৯টি শহরসহ উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ লাখ পরিবারের বিদ্যুতের চাহিদা মেটাবে।

চীন টানা ১২ বছর ধরে বায়ুশক্তি উন্নয়নে প্রথম স্থান ধরে রেখেছে। চীনের জাতীয় গ্রিডের সক্ষমতা ইউরোপীয় ইউনিয়নের চেয়ে ১ দশমিক ৪ গুণ এবং যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় ২ দশমিক ৬ গুণ বেশি। গ্লোবাল টাইমস।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা