আন্তর্জাতিক

ফ্রান্সে একদিনে লক্ষাধিক সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে শীত বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করেই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। ইউরোপে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্রিটেন। তার পরই ফ্রান্স। সংক্রমণের গতি দেখে কয়েক দিন আগেই সরকার ঘোষণা করেছিল খুব দ্রুত এক লাখ ছাড়াবে দৈনিক সংক্রমণ। সেই আশঙ্কাকে সত্যি করেই মাত্র দুদিনের ব্যবধানেই দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ল ফ্রান্স।

ফ্রান্সে ২৩ ডিসেম্বর দৈনিক সংক্রমণ ছিল ৯১ হাজার ৬০৮। ২৬ ডিসেম্বর সেই সংখ্যা এক লাখ ছাড়ানোয় দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ল ফ্রান্স, যা গত দুই বছরে সর্বোচ্চ।

কয়েক দিন আগে ব্রিটেনে দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়ানোর পর রোববার প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন লক্ষাধিক মানুষ। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় এক লাখ চার হাজার ৬১১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টানা তিন দিন দৈনিক সংক্রমণে রেকর্ড করল ফ্রান্স।

ওমিক্রনের প্রভাবে সংক্রমণের মাত্রা ক্রমেই বাড়তে শুরু করেছে ফ্রান্স, ব্রিটেনসহ ইউরোপের দেশগুলোতে। কোভিডের এই নতুন রূপের প্রভাবে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে চিন্তায় ফরাসি প্রশাসন।

ইতোমধ্যে সেখানে পূর্ণবয়স্কদের বুস্টার টিকার ছাড়পত্র দেওয়া হয়েছে। সরকার থেকে ‘ভ্যাকসিন পাস’-এর ব্যবস্থা করা হয়েছে। এই পাস তাদেরই দেওয়া হচ্ছে যাদের দুটি টিকাই নেওয়া হয়ে গেছে।

গত ৪ ডিসেম্বর এক লাফে দৈনিক সংক্রমণ ৫০ হাজার ছাড়িয়ে যায়। করোনা সংক্রমণের শুরু থেকে এখনও পর্যন্ত এ দেশে মৃত্যু হয়েছে এক লাখ ২৩ হাজার মানুষের।

ব্রিটেনে একদিনে করোনা-আক্রান্ত এক লাখ ১৯ হাজার বাসিন্দা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা