আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক: বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪১ জন নিহত হয়েছেন। দেশটির সরকার জানিয়েছে, উত্তরাঞ্চলে ওই হামলার ঘটনা ঘটেছে।

রোববার (২৬ ডিসেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকার এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে সরকার-সমর্থিত বেসামরিক আত্মরক্ষা বাহিনীর সদস্যরা রয়েছেন। যারা মাদারল্যান্ড প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক (ভিডিপি) নামে পরিচিত। মূলত দেশটির সেনাবাহিনীকে সাহায্য করতেই এটি প্রতিষ্ঠা করা হয়।

জানা গেছে, সশস্ত্র গোষ্ঠীটি আফ্রিকার কয়েকটি দেশে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। এরমধ্যে মালি, বুরকিনা ফাসো ও নাইজার অন্যতম। এসব দেশের কৃষক ও পশুপালকদের মধ্যে ধর্মীয় ও নৃতাত্ত্বিক উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টি করছে গোষ্ঠীটি।

বুরকিনা ফাসোর সেনাবাহিনী সহিংসতার বিস্তার রোধে লড়াই চালিয়ে যাচ্ছে। গত বছর সেনাবাহিনীকে সাহায্য করার জন্য তৈরি করা হয় ভিডিপি। কিন্তু দেশটির সশস্ত্র গোষ্ঠীটি তাদরে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চলাচ্ছে। এতে নিহত হচ্ছে অনেক বেসামরিক নাগরিকও।

এ ধরনের সহিংসতায় এখন পর্যন্ত দুই হাজার মানুষ নিহত হয়েছেন ও বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৫ লাখ। মূলত রাজনৈতিক সংকটের কারণেই দেশটিতে নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা