আন্তর্জাতিক

ইরানে হামলা চালাতে পারে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: আগামীকালের মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা ইসরাইলের আছে বলে বুধবার (২২ ডিসেম্বর) দেশটির নতুন বিমানবাহিনীর প্রধান মেজর জেনারেল টোমার বার এ কথা জানিয়েছেন। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আগামী বছরের এপ্রিল থেকে ইসরাইলের বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল টোমার বার। ইসরাইলের সংবাদপত্র ইয়েদিওত আহরোনোটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজন হলে ইসরাইল ইরানের পরমাণু স্থাপনায় আগামীকালের মধ্যেই সফলভাবে হামলা চালাতে পারবে। আমাকে ধরে নিতে হবে এটা আমার সময়ে ঘটবে, এবং আমার কাঁধ ইতোমধ্যেই দায়িত্বের ওজন বুঝতে পেরেছে।

তিনি জোর দিয়ে বলেন যে ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনা সফলভাবে ধ্বংস করে দিতে পারবে।

২০১৫ সালে ইরানের সঙ্গে বিশ্ব শক্তিধর দেশগুলোর চুক্তি ফের চালু করা হবে কী না তা নিয়ে সম্প্রতি উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র অবশ্য অনেক আগে থেকেই বলে আসছে যে, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন ‘প্ল্যান বি’ এর দিকে অগ্রসর হবে। তবে ‘প্ল্যান বি’ এর ব্যাপারে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে, ওয়াশিংটনের অন্যতম মিত্র ইসরাইল অবশ্য বরাবরই ইরানের পরমাণু স্থাপনায় সামরিক হামলার প্রস্তুতির ব্যাপারে ঘোষণা দিয়ে আসছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা