আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল কুইন্সল্যান্ডে একটি প্লেন বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৯ ডিসেম্বর) কুইন্সল্যান্ডের উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ৬৯ বছর বয়সী পাইলট ৩ যাত্রী নিয়ে ব্রিসবেনের উত্তর-পূর্বাঞ্চল থেকে উড্ডয়নের কিছু সময় পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে প্লেনটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে যায়। দুর্ঘটনার পর দুপুর ১২টার মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। খবর রয়টার্সের।

পুলিশ এখনো অন্যদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। তবে তারা ধারণা করছেন, পাইলটের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাও থাকতে পারে।

রেডক্লিফ বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময় পর চার সিটের ওই ছোট প্লেনটি কীভাবে বিধ্বস্ত হলো তা তদন্ত করে দেখছে কুইন্সল্যান্ড রাজ্য পুলিশ।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা