আন্তর্জাতিক

মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। ভারতে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত ৩২ জনের দেহে করোনাভাইরাসের নতুন এই ধরন শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়ে মুম্বইয়ে। সংক্রমণ রোধে রাজ্যে দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গণ জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বাই পুলিশ। শনিবার থেকেই এই নির্দেশ কার্যকর হবে ৪৮ ঘণ্টার জন্য। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ১৭ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

শুক্রবার সাড়ে তিন বছরের এক শিশুসহ সাত আক্রান্তকে চিহ্নিত করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাদের মধ্যে তিন জন তানজানিয়া, ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকা থেকে সম্প্রতি মুম্বাই ফিরেছেন।

রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তানজানিয়া থেকে যে ব্যক্তি মুম্বাইয়ে ফিরেছেন তার শরীরে ওমিক্রনের মৃদু উপসর্গ ধরা পড়েছে। কোভিডের কোনো টিকা নেওয়া ছিলো না তার। ব্রিটেন থেকে যে ব্যক্তি ফিরেছেন, দু’টি টিকাই নেওয়া ছিলো তার। ওমিক্রনের কোনো উপসর্গ ধরা পড়েনি ওই ব্যক্তির শরীরে। মুম্বাইয়ে যে সাত জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে তার মধ্যে চার জনের দু’টি টিকা নেওয়া ছিলো। তবে চার জনেরই তেমন উপসর্গ ছিলো না। বাকি তিন জনের শরীরে মৃদু উপসর্গ ছিলো।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ভারতের পাঁচটি রাজ্যে মোট ২৬ টি ওমিক্রন কেস ধরা পড়েছে। রাজস্থানে ৯ জন, গুজরাটে ৩ জন, মহারাষ্ট্রে ১১ জন, কর্ণাটকে ২ জন এবং দিল্লিতে ১জন ওমিক্রন সংক্রমণের ঘটনা ধরা পড়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা