লেবানন
আন্তর্জাতিক

লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননের বন্দরনগরী টায়ারে একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বড় ধরনের বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে বুর্জ আল-শেমালি ক্যাম্পে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

ক্যাম্পের ভেতরের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে,, এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। তবে ঠিক কতজন মারা গেছে, তা জানা যায়নি। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

এনএনএ’র খবর অনুসারে, ক্যাম্পের ভেতর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কোনো অস্ত্র গুদামে এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন স্থানীয় এক বিচারক।

হামাস-ঘনিষ্ঠ ফিলিস্তিনি বার্তা সংস্থা শেহাব নিউজ এজেন্সি অবশ্য জানিয়েছে, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যবহারের জন্য সংরক্ষিত অক্সিজেন ক্যানিস্টার থেকে এ দুর্ঘটনা ঘটেছে।

এনএনএ জানিয়েছে, লেবানিজ সেনাবাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং কাউকে ক্যাম্প থেকে বের হতে দেওয়া হচ্ছে না।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিও ফুটেজে দক্ষিণাঞ্চলীয় শহরটিতে প্রচণ্ড বিস্ফোরণ এবং কাঁচ ভাঙার শব্দের পর দূরে উজ্জ্বল লাল আগুন জ্বলতে দেখা যায়।

লেবানন বহুদিন ধরে হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তু এবং তাদের বংশধরদের আবাসস্থল। এদের অনেকে দেশটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১২টি শরণার্থী ক্যাম্পে বসবাস করেন। হামাস-ফাতাহসহ একাধিক সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী এসব ক্যাম্প নিয়ন্ত্রণ করে। সেখানে লেবানিজ কর্তৃপক্ষ প্রবেশ করে না বললেই চলে।

উল্লেখ্য, লেবানন বহুদিন ধরে হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তু এবং তাদের বংশধরদের আবাসস্থল। এদের অনেকে দেশটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১২টি শরণার্থী ক্যাম্পে বসবাস করেন। হামাস-ফাতাহসহ একাধিক সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী এসব ক্যাম্প নিয়ন্ত্রণ করে। সেখানে লেবানিজ কর্তৃপক্ষ প্রবেশ করে না বললেই চলে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা