আন্তর্জাতিক

বাতিল হলো মোশাররফের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে দিয়েছেন লাহোর হাইকোর্ট।

সোমবার তার বিরুদ্ধে বিশেষ আদালত গঠনকেই অসাংবিধানিক ঘোষণা করা হয়। নতুন রায়ের পর এখন থেকে একজন মুক্ত মানুষ হিসেবে বিবেচিত হবেন মোশাররফ।

রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ১৭ ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় ইসলামাবাদের বিশেষ আদালতের তিন সদস্যের বেঞ্চ। লাহোর হাইকোর্টে খোদ ওই আদালত গঠনের বৈধতা চ্যালেঞ্জ করেন পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ।

সোমবার লাহোর হাইকোর্টের নতুন রায়ের ব্যাখ্যা দিতে গিয়ে সরকারি প্রসিকিউটর ইশতিয়াক এ খান বলেন, ‘ তার অভিযোগ দাখিল, আদালত গঠন, প্রসিকিউশন দল নির্বাচন অবৈধ ঘোষিত হবে।’ তিনি বলেন, এর ফলে তার বিরুদ্ধে এখন কোনও দণ্ড নেই।

১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সে সময়কার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন মোশাররফ। ২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে সংবিধান বাতিলের ঘটনায় ২০১৩ সালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়।

ওই মামলায় গত বছরের ১৭ ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় ইসলামাবাদের বিশেষ আদালতের তিন সদস্যের বেঞ্চ।

২০১৬ সালের মার্চে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকেই দুবাইয়ে বসবাস করছেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা