জো বাইডেন
আন্তর্জাতিক

আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন মিয়ানমারে সামরিক অভ্যুত্থান পরবর্তী ট্রাজেডিতে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। এই সংকট সমাধানে দ্রুত মিয়ানমারে রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে তিনি।

বুধবার (২৭ অক্টোবর) মিয়ানমার ইস্যুতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের বিশেষ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে আসিয়ানের তিন দিনব্যাপী সম্মেলন। তবে এতে অংশ নিচ্ছে না মিয়ানমারের কেউ। বিতর্কিত জান্তা প্রধানকে অংশ নিতে না দেওয়ায় সম্মেলন বয়কট করেছে মিয়ানমারের সামরিক সরকার।

এদিন মিয়ানমারে সামরিক অভ্যুত্থান এবং ভয়াবহ সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান জো বাইডেন। এছাড়া আসিয়ান জোটকে অত্যন্ত ‘প্রয়োজনীয়’ উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আসিয়ানের গ্রহণযোগ্যতার প্রতি অঙ্গীকারাবদ্ধ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা