আন্তর্জাতিক

কাবুলে ফের ভয়ঙ্কর বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ফের ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। বুধবার (২০ অক্টোবর) সকালে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের দেহমাজাং এলাকা। ওই বিস্ফোরণের শব্দে আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বিস্ফোরণে আহত হয়েছেন ৫ জন। এছাড়া ১ জনের মৃত্যু হয়েছে।

আবুল ফাতাহ নামে এক ব্যক্তি সংবাদমাধ্যমে জানিয়েছেন, দেহমাজাং একালায় একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। তখন সকাল প্রায় আটটা হবে। শব্দ শুনে এলাকার মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মনে হয় কোনও গাড়ি বোমা বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের শব্দ পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনী।

ফাতাহ আরও বলেন, মঙ্গলবার থেকে শহরের একাধিক জায়গায় চেক পয়েন্ট তৈরি করেছিল নিরাপত্তা বাহিনী। শহরে ঢোকা ও বের হওয়ার মুখে প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। ফলে মনে হয় আগে থেকেই কোনও হামলার খবর তাদের কাছে ছিল। তবে এনিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি সরকার।

গত অগস্টের মাঝামাঝি আফগানিস্তানে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে থমথমে পরিস্থিতি। তবে আইএস বরাবরই তালিবানকে চাপে রেখে চলেছে। এখন বুধবারের বিস্ফোরণের সঙ্গে আইএসের কোনও যোগাযোগ রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা