নাসরিন আবু কামেল
আন্তর্জাতিক

ফিলিস্তিন নারীর সঙ্গে ইসরাইলের অমানবিক আচরণ

আন্তর্জাতিক ডেস্ক: সদ্য কারামুক্ত এক ফিলিস্তিনি নারীকে গাজায় তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না ইসরাইল। তিনি স্বামী ও ৭ স্থান নিয়ে অবরুদ্ধ গাজায় গত ২০ বছর ধরে বসবাস করে আসছেন।

মিডলইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

নাসরিন আবু কামেল নাম ওই ফিলিস্তিনিকে ৬ বছর আগে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী।

তখন থেকেই তিনি ইসরাইলের কারাগারে বন্দি ছিলেন। গত রোববার কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরতে চাইলে গাজা উপত্যকায় ইসরাইলের চেকপোস্টে তাকে আটকে দেওয়া হয়।

নাসরিনের জন্ম ইসরাইলের হাইফা শহরে। তিনি ফিলিস্তিন বংশোদ্ভূত ইসরাইলের নাগরিক অর্থাৎ আরব ইসরাইলি।

২০০০ সালে ফিলিস্তিনি যুবক হাজেম আবু কামেল (বর্তমানে ৫০ বছর বয়স) ইসরাইলে কাজ করতে গিয়ে নাসরিনের প্রেমে পড়েন। পরে তারা বিয়ে করে গাজায় বসবাস শুরু করেন।

২০১৪ সালে হাইফা গিয়ে সেখানকার বন্দরের একটি ছবি তুলেছিলেন নাসরিন। ২০১৫ সালে ওই ছবিটির জন্য তাকে ফিলিস্তিনের চর আখ্যায়িত করে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী।

এর পর থেকে ছয় বছর ধরে ইসরাইলের ড্যামোন কারাগারে বন্দি রাখা হয় নাসরিনকে। রোববার কারাগার থেকে ছাড়া পেলেও পরিবারের সঙ্গে আর দেখা করতে পারেননি তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা