আন্তর্জাতিক

ক্ষমা চাইলেন লেবাননের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর নেতৃত্বাধীন বিক্ষোভে গুলিতে ছয় জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় দেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। শুক্রবার (১৫ অক্টোবর) রাজধানী বৈরুতে শোক দিবস পালনেরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

সম্প্রতি আননাহার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে লেবাননের প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে, বৈরুতের নিরাপত্তার পরিস্থিতির উন্নতি হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দেশের মানুষের প্রতি আহ্বানও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কালো পোশাকে শত শত হিজবুল্লাহর সমর্থক বৈরুত জাস্টিস প্যালেসে সমবেত হন। লেবাননের রাজনৈতিক দল আমাল মুভমেন্টের সদস্যরাও বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ চলাকালীন এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছয় জন। আহত হন আরও অন্তত ৩০ জন।

বৈরুত বন্দরে ২০২০ সালের ৪ আগস্ট বিস্ফোরণের ঘটনার তদন্ত কার্যক্রম থেকে বিচারপতি তারেক বিতারকে সরিয়ে দেওয়ার আহ্বান জানাতেই মূলত বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ বিচারপতি পক্ষপাতিত্ব করছেন এবং তিনি ‘যুক্তরাষ্ট্রের চাকর’।

দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা