আন্তর্জাতিক

শিশুদের জন্যও কোভ্যাক্সিন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন এখনো দেয়নি। করোনা মোকাবেলায় ভারতের ১০০ শতাংশ নিজস্ব প্রতিষেধক ‘কোভ্যাক্সিন’ অনুমোদন পায়নি অধিকাংশ পশ্চিমা দেশেরও। তবু হায়দরাবাদের ভারত বায়োটেকে তৈরি কোভ্যাক্সিন টিকা দেশের ২ থেকে ১৮ বছর বয়সীদের এবার থেকে দেওয়া যাবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভারত বায়োটেককে এই ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের অধীনস্থ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) এই অনুমোদন দিয়ে বলেছে, সংস্থার বিশেষজ্ঞ কমিটি শিশুদের প্রয়োগের ক্ষেত্রে এই টিকাকে সবুজ সংকেত দিয়েছে।

এত দিন ১২ বছর বয়সীদের টিকা দেওয়ার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছিল একমাত্র জাইডাস ক্যাডিলাকে। গুজরাটের এই সংস্থা সেই অনুমোদন পেয়েছিল গত মাসে। জাইডাস ক্যাডিলার তৈরি প্রতিষেধক‘ জাইকভ-ডি’ ১২ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়ার অনুমোদন পেয়েছিল। সেই টিকা দেওয়ার কথা তিনটি করে। তুলনায় কোভ্যাক্সিন পেল ২ থেকে ১২ বয়সীদের জন্য অনুমোদন। ডোজের সংখ্যা দুই। শিশু ও কিশোরদের টিকা দেওয়ার ক্ষেত্রে কোভ্যাক্সিনই প্রথম অনুমোদন পেল।

ভারত বায়োটেক জানিয়েছে, এই টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষা শেষ হয়েছে গত সেপ্টেম্বর মাসে। অক্টোবরের প্রথম দিকে সেই পরীক্ষার ফল তারা ডিসিজিআইয়ের কাছে জমা দেয়। পরীক্ষা ও তার ফলের বিচার করে মঙ্গলবার তাদের এই অনুমোদন দেওয়া হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা