সুইমিংপুল
আন্তর্জাতিক

সমুদ্রে ভাসমান সুইমিংপুল

আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরের বিশাল ঢেউয়ের ধাক্কা সামলাতে তীর থেকে বেশ খানিকটা দূরে পাথরের স্তূপ ফেলা হয়েছে। তবে পানির গতিবিধিতে পুরোপুরি বাধা দেওয়া হয়নি। সমুদ্রের নোনাজল সারাক্ষণই আসা-যাওয়া করছে সেই পাথরের স্তূপের ফাঁক গলে। রংবেরঙের মাছ সাঁতার কাটছে। এর মধ্যেই ভাসমান সুইমিংপুল তৈরি করেছে মালদ্বীপ।

মালে শহরের দক্ষিণ পাশে অবস্থিত এই ভাসমান পুলটিই স্থানীয়দের জন্য সাঁতার প্রশিক্ষণের একমাত্র উপায়। সাঁতার শেখার জন্য এখানেই ছুটে আসেন সবাই। সারা দিন এই পুল উন্মুক্ত থাকে জনসাধারণের জন্য।

কেবল বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সুইমিং অ্যাসোসিয়েশন অব মালদ্বীপ এটা ব্যবহার করে। এই সময়টা জাতীয় দলের সাঁতারুদের জন্য বরাদ্দ। চারদিকেই জলরাশি থাকায় এতদিন মালদ্বীপ সাঁতারের অবকাঠামো নিয়ে খুব একটা ভাবেনি। সমুদ্রে ভাসমান সুইমিংপুলেই কাজ চালিয়েছে।

ন্যাচারাল ট্যালেন্টদের নিয়েই আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করেছে। কিন্তু উন্নতমানের সুইমিংপুল ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করা যে প্রায় অসম্ভব এটা দুয়েক বছর আগে বুঝতে পেরেছে তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা