আন্তর্জাতিক

ভারতে কৃষক আন্দোলনে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরি এলাকায় কৃষক আন্দোলনে সহিংসতায় ৪ কৃষকসহ ৮ জন নিহত হয়েছে।

আর এমন ঘটনায় উত্তপ্ত হয় উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। সহিংসতায় মামলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে। এদিকে কৃষকদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে আটক হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

আন্দোলনরত কৃষকদের উপর কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িবহরের চাপায় বেশ কয়েকজন নিহত হওয়ার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর প্রদেশ। এই ঘটনায় খুনের মামলা হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রার ছেলের বিরুদ্ধে। তবে ছেলেকে নির্দোষ দাবি করে পুরো ঘটনাকেই ষড়যন্ত্র বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

এর আগে, কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা অজয় মিশ্রা রোববার লখিমপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে গেলে সকাল থেকেই কালো পতাকা নিয়ে মিছিল-সমাবেশ করেন কৃষকরা।

অনুষ্ঠান শেষে আন্দোলনরত কৃষকরা অজয় মিশ্রার গাড়িবহরের পথ রোধ করলে তাদের উপর গাড়ি উঠিয়ে দেয়ার অভিযোগ উঠে তার ছেলের বিরুদ্ধে। এসময় হতাহত হন অনেকে।

এ ঘটনার প্রতিবাদে সোমবার (৪ অক্টোবর) দুপুরে ভারতের সব জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের সামনে আন্দোলনের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলো। গাড়িচাপায় কৃষক হত্যার ঘটনায় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছে বিভিন্ন দল ও সংগঠন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে লখিমপুরে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে এলাকাটিতে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছে রাজ্যটির পুলিশ।

অন্যদিকে, কৃষকদের সমর্থন জানাতে লখিমপুর যাওয়ার পথে আটক হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা