আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হামলা চালাবে আল কায়েদা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মিলি সতর্ক করে বলেছেন, আফগানিস্তানে আল কায়েদার যে সন্ত্রাসীরা লুকিয়ে আছে তারা আগামী এক বছরের মধ্যেই শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মার্কিন সিনেটে এক শুনানিতে তিনি এসব কথা বলেন।

জেনারেল মিলি বলেন, আমরা এটা নিশ্চিত যে তালেবান মুখে যা-ই বলুক না কেন, তারা যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলায় জড়িত আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছেদ করেনি। গত মাসে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার নিয়ে কংগ্রেসে শুনানি হয়। পাশাপাশি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাবার পর পরই তালেবান দেশটির ক্ষমতা দখল করে নেয়। সিনেটর এবং কমিটি লিডার লয়েড অস্টিনকে শুনানি চলাকালে জিজ্ঞাসা করেন, তালেবানের শক্তি সম্পর্কে অনুমান করতে যুক্তরাষ্ট্র ভুল করেছিল কি না।

সিনেটে তালেবানের সম্ভাব্য হুমকির বিষয়টি ওঠার পর সিনেটররা বলেন, যুক্তরাষ্ট্র এখন তালেবানকে কঠোর নজরদারির মধ্যে রাখবে।

সাক্ষ্যপ্রদানকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিন বলেন, আফগান সেনাবাহিনীর এমন পরাজয়ে তিনি বিস্মিত হয়েছেন। আমরা ও আমাদের অংশীদাররা আফগানিস্তানের সেনাবাহিনীকে যে প্রশিক্ষণ দিয়েছি সেটা নিমিষেই ‘নিশ্চিহ্ন হয়ে গেছে’।

অনেক ক্ষেত্রে একটি গুলিও করা হয়নি এটা আমাদের বিস্মিত করেছে। এর বাইরে অন্য কিছু বলে সেটা অসত্য বলা হবে। আফগানিস্তান থেকে গোলযোগপূর্ণ মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে সিনেটে দুই দিনব্যাপী শুনানি চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা