আন্তর্জাতিক

প্রতিষ্ঠা করেছি আরও ৬ সামরিক বাহিনী 

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শীর্ষ এক সামরিক কমান্ডার গোলাম আলী রশিদ বলেছেন, তার দেশের সীমানার বাইরে আরও ৬টি সামরিক বাহিনী আছে, যারা ইরানের হয়ে কাজ করে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) আল-আরাবিয়া জানিয়েছে, ‘খতম আল-আম্বিয়ার সদর দপ্তর’ হিসেবে পরিচিত কমান্ডার গোলাম আলী রশিদ গত শনিবার ইরানের মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন।

গোলাম আলী রশিদ বিবৃতিতে বলেন, ইরানের অভিজাত কুদস ফোর্সের কমান্ডার কাশেম সোলাইমানি নিহতের ৩ মাস আগে ঘোষণা দিয়েছিলেন যে, তিনি ইরানের ভূখণ্ডের বাইরে আরও ৬টি সামরিক সামরিক বাহিনী গঠন করেছেন।

তিনি আরও বলেন, ইরানের বিপ্লবী গার্ডের নেতৃত্ব এবং সেনাবাহিনীর সাধারণ সদস্যরা সোলাইমানিকে সমর্থন করেছিলেন। ইরানের ভূখণ্ডের বাইরে গঠিত এই সামরিক বাহিনীর সুনির্দিষ্ট মতাদর্শ আছে। তারা ইরানের বাইরে অবস্থান করে এবং তাদের মিশন হচ্ছে যেকোনো হামলা থেকে তেহরানকে রক্ষা করা।

বিবৃতিতে গোলাম আলী রশিদ বলেন, এই সামরিক বাহিনীগুলোর মধ্যে আছে লেবাননের হিজবুল্লাহ, হামাস ও জিহাদ মুভমেন্ট, সিরিয়ার শাসক বাহিনী, ইরাকের পপুলার মবিলাইজেশন ফোর্স (পিএমএফ) এবং ইয়েমেনের হুতি মিলিশিয়া। এই বাহিনীগুলো ইরানের জন্য একটি প্রতিরোধমূলক শক্তির প্রতিনিধিত্ব করে।'

প্রসঙ্গত, গত বছর ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় জেনারেল কাশেম সোলাইমানি ও ইরাকের পপুলার মবিলাইজেশন ফোর্সের উপ-প্রধান আবু মাহদী আল-মুহান্দিস নিহত হন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা