আন্তর্জাতিক

বায়ু দূষণে বছরে ৭০ লাখ মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বায়ু দূষণের কারণে বিশ্বে ৭০ লাখ মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির এক হিসাবে দাবি করা হয়, প্রতিবছর শুধু বায়ুদূষণে বিশ্বে ৭০ লাখ মানুষের অকালমৃত্যু হচ্ছে। এ সমস্যার সমাধানে বিশ্বজুড়ে বায়ুর মান উন্নত করতে এয়ার কোয়ালিটি গাইডলাইনস (একিউজিএস) আরও জোরদার করেছে সংস্থাটি। খবর আল-জাজিরার।

নতুন একিউজিএস প্রকাশ করে বুধবার (২২ সেপ্টেম্বর) বৈশ্বিক সংস্থাটি বলেছে, তীব্র বায়ুদূষণ প্রতিরোধ করতে জরুরি পদক্ষেপ নিতে হবে। কেননা বিশ্বজুড়ে বায়ুর মানের প্রতিটি সূচক নিম্নমুখী রয়েছে। এটা জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলছে। অস্বাস্থ্যকর খাবার ও ধূমপানের চেয়েও বেশি স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করেছে।

বায়ূর মানের নতুন গাইডলাইন বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব থেকে লাখো মানুষকে সুরক্ষা দেবে বলে মনে করছে ডব্লিউএইচও। একই সঙ্গে এটি সরকারগুলোকে বায়ুদূষণের বিরুদ্ধে লড়তে মানবিষয়ক আইনগত সীমা নির্ধারণে সহায়ক হবে। স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনবে। লাখো মানুষের জীবন রক্ষা করবে।

সর্বশেষ ২০০৫ সালে একিউজিএস প্রকাশ করেছিলো ডব্লিউএইচও। সংস্থাটি বলছে, ২০০৫ সালের পর থেকে ১৬ বছর ধরে সংগ্রহ করা তথ্য–উপাত্ত এটাই বলছে যে বায়ুদূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এটা কোনো নির্দিষ্ট দেশ কিংবা অঞ্চলভেদে নয়, বরং বিশ্বজুড়ে।

নতুন একিউজিএসে নাইট্রোজেন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও কার্বন মনোক্সাইডসহ ছয় ধরনের দূষণ থেকে বায়ুমান উন্নত করার সুপারিশ করা হয়েছে। আগামী অক্টোবরে স্কটল্যান্ডের গ্লাসগোতে বসছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বৈশ্বিক সম্মেলন কপ-২৬। এর আগে বায়ুদূষণ নিয়ে নতুন এই গাইডলাইন প্রকাশ করল ডব্লিউএইচও।

সংস্থাটির মতে, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য অন্যতম পরিবেশগত হুমকি হিসেবে দেখা দিয়েছে।

এ বিষয়ে ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেন, বায়ুদূষণ সব দেশের জনস্বাস্থ্যের জন্য হুমকি। তবে এটি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোয় চরম ঝুঁকি তৈরি করেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা