আন্তর্জাতিক

ভারতে ৭৫ কোটি টিকা প্রয়োগ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সবমিলিয়ে করোনা টিকার ৭৫ কোটি ডোজ প্রয়োগ হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া। তিনি বলেন, টিকাদানের বর্তমান হার চলমান থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই ভারতের মোট জনসংখ্যার ৪৩ শতাংশকে টিকার আওতায় আনা সম্ভব।

টুইটারে এক বার্তায় তিনি বলেন, অভিনন্দন ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সকলকে সঙ্গে নিয়ে, সকলের উন্নয়ন’ মন্ত্রে উজ্জীবিত হয়ে বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচির নতুন মাত্রা তৈরি করছে। দেশের স্বাধীনতার ৭৫তম বছরের মহোৎসবের ক্ষণে টিকাদানও ৭৫ কোটি ছাড়িয়েছে।

ভারতে করোনা মহামারির তৃতীয় ঢেউ ঠেকানোর বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, এ বছরের শেষ নাগাদ ভারতের মোট জনসংখ্যার কমপক্ষে ৬০ শতাংশকে ভ্যাকসিনের উভয় ডোজ দেওয়া প্রয়োজন। এ জন্য ভারতে দৈনিক টিকাদান এক কোটি ২০ লাখ ডোজ হারে দেওয়া দরকার। দেশটির সরকার অবশ্য ডিসেম্বরের মধ্যে ২০০ কোটি ডোজ প্রয়োগের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে।

দেশটির সরকারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত সাতদিনে দৈনিক ৭৭ লাখ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। কিন্তু সরকারের ঘোষিত লক্ষ্যমাত্রার তুলনায় তা দৈনিক প্রায় ৪৩ লাখ ডোজ কম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৩ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকাদানের এই সংখ্যা ওই লক্ষ্যমাত্রার চেয়ে ৬৭ শতাংশ কম।

ভারতে গত বছরের ৩০ জানুয়ারিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩ কোটির বেশি। দেশটিতে এ পর্যন্ত ৪৪ লাখের বেশি মানুষ মারা গেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা