আন্তর্জাতিক

আফগান মেয়েদের পড়াবেন নারী শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের শিক্ষাব্যবস্থায় আরও কিছু বদল এনে এবার জানানো হলো— স্কুল-কলেজে মেয়েদের পড়াবেন শুধু নারী শিক্ষকরাই। আর যদি একান্তই নারী শিক্ষক না পাওয়া যায়, সে ক্ষেত্রে সচ্চরিত্র বয়স্ক শিক্ষকদের নিয়োগ করা যেতে পারে। অন্যদিকে ছেলেদের পড়াবেন শুধু পুরুষ শিক্ষকরাই।

কিছু দিন আগেই কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বৈঠকের পরই আফগানিস্তানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মেয়েদের উচ্চশিক্ষায় কোনো বাধা থাকবে না। তারাও কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন। তবে শরিয়তি আইন মেনেই। খবর আনন্দবাজার পত্রিকার।

বিদ্রোহী গোষ্ঠী জানায়, ক্লাসরুমে একসাথে বসতে পারবেন না ছাত্রছাত্রীরা। হয় তাদের আলাদা আলাদা ক্লাস নিতে হবে, নয়তো পর্দা টাঙিয়ে ক্লাসঘরকে দুভাগে ভাগ করতে হবে, যাতে আলাদা বসতে পারেন ছেলেমেয়ে।

এখানেই শেষ নয়, নিকাব পরে মুখ ঢেকেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে মেয়েদের। স্পষ্ট জানানো হয়েছে ওই নির্দেশিকায়। এ ছাড়া কলেজ ছুটির সময় মিনিট পাঁচেক আগে ক্লাসঘর ছাড়তে বলা হয়েছে মেয়েদের, যাতে কলেজ চত্বরেও ছেলেদের সঙ্গে তারা মেলামেশা করতে না পারেন।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠী। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহী গোষ্ঠী।

দখলের পরই বিদ্রোহী গোষ্ঠী ঘোষণা দেয়, একসঙ্গে পড়াশোনা করতে পারবে না ছেলেমেয়েরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা