আন্তর্জাতিক

আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতের সময় বাড়ালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের বাণিজ্যিক সেবা স্থগিত করেছে ভারত। এর আগে দেশটি ২০২০ সালের ২৩ মার্চ থেকে এই সেবা বন্ধ করে দেয়।

রোববার (২৯ আগস্ট) দেশটির ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন থেকে এই নির্দেশনা জারি করা হয়। তবে, আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চলাচল এই স্থগিতাদেশের আওতায় পড়বে না। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়- বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকলেও বায়োবাবল ব্যবস্থাপনায় মোট ২৫টি দেশের সঙ্গে ভারতের বিমান পরিষেবা চালু থাকবে। এই দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো- বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, কাতার এবং ভুটান।

এদিকে বায়োবাবল ব্যবস্থাপনায় ইন্দো-বাংলাদেশ যাত্রীবাহী প্লেন পরিষেবা আবারও শুরু হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর থেকে। ফলে সাময়িক বন্ধ থাকার পরে আবারও দুই দেশের মধ্যে চালু হলো এই পরিষেবা।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা