আন্তর্জাতিক

আফগান যুদ্ধের বিপুল অস্ত্র এখন সশস্ত্র বাহিনী দখলে

আন্তর্জাতিক ডেস্ক: গত সপ্তাহে আফগান বাহিনীর চূড়ান্ত পরাজয় ঘটে সশস্ত্র বাহিনীর হাতে। এর ফলে আফগানিস্তানে ২০ বছর ধরে চলা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে দেশটির সশস্ত্র বাহিনী।

মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরপরই সশস্ত্র বাহিনী দেশ দখলের পাঁয়তারা শুরু করে।

মাত্র সাড়ে তিন মাসের মাথায় গত রোববার কাবুল নিয়ন্ত্রণে নেয় তারা। দেশটির সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বড় বড় ভবনে শোভা পাচ্ছে সশস্ত্র বাহিনীর সাদা নিশান। বিজয় ঘোষণার পরপর উল্লাস করতেও দেখা গেছে সশস্ত্র বাহিনীর যোদ্ধাদের।

এখন আন্তর্জাতিক স্বীকৃতির অপেক্ষায় তারা। এমন পরিস্থিতিতে বাদ পড়ছে না সশস্ত্র বাহিনী বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আর সামরিক সরঞ্জাম পরিত্যক্ত হিসেবে পাওয়ার খবরও।

তাদের দখলে এখন শত শত কোটি মার্কিন ডলারের সামরিক সব যন্ত্রপাতি। এসব অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে ব্ল্যাক হক হেলিকপ্টার থেকে শুরু করে এ-২৯ সুপার বিমানও রয়েছে।

সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর তাদের হাতে বহুল ব্যবহৃত একে-৪৭ রাইফেলের পরিবর্তে মার্কিন নির্মিত এম-৪ কারবাইন, এম-১৬ রাইফেলও দেখা গেছে।

এছাড়া, তালেবান যোদ্ধাদেরকে মার্কিন হামভি ও মাইন প্রতিরোধক অ্যাম্বুশ প্রটেক্টেড গাড়িতে দেখা গেছে।


যুক্তরাষ্ট্রের দাবি, তারা আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্রসজ্জিত করতে গত ২০ বছরে আট হাজার কোটি ডলার খরচ করেছে। কিন্তু তাদের এ প্রশিক্ষণ ও অস্ত্রপাতি তালেবানের হামলার ঠেকাতে পারেনি বরং মার্কিন সেনাদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত আফগান নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য সশস্ত্র বাহিনী যোগ দিয়েছে।

মার্কিন পরিসংখ্যান বলছে, ২০১৭ সালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে ৭৫ হাজার ৮৯৮টি গাড়ি, পাঁচ লাখ ৯৯ হাজার ৬৯০ টি অস্ত্র, এক লাখ ৬২ হাজার ৬৪৩টি যোগাযোগ সরঞ্জাম, ২০৮টি বিমান ও হেলিকপ্টার এবং ১৬ হাজার ১৯১টি নজরদারি সরঞ্জাম দেয়।

এছাড়া, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তানকে সাত হাজার ৩৫টি মেশিনগান, চার হাজার ৭০২টি হামভি গাড়ি, ২০ হাজার ৪০টি হ্যান্ড গ্রেনেড, দুই হাজার ৫২০টি বোমা ও এক হাজার ৩৯৪টি গ্রেনেড লাঞ্চার দেয় ওয়াশিংটন।

তবে আফগানিস্তানকে দেওয়া বিমান ও হেলিকপ্টারগুলোর ৪৬টি এখন উজবেকিস্তানে রয়েছে। এসব এয়ারক্র্যাফট ব্যবহার করে দেশটির প্রায় পাঁচশো সেনা উজবেকিস্তানে পালিয়ে যান। বিশ্লেষকরা বলছেন, সশস্ত্র বাহিনী হাতে মার্কিন অস্ত্র থাকার অর্থ হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে তারা বিজয়ী।

সূত্র: স্কাই নিউজ, পার্সটুডে

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা