আন্তর্জাতিক

ভারতে বয়স ১২ হলেই টিকা

আন্তর্জাতিক ডেস্ক : করোনার টিকার পাওয়ার বয়স ১২ বছরে নামিয়ে এনেছে ভারত সরকার। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারত ১২ বছর ও তার বেশি বয়সীদের টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) জাইকোভ-ডি নামে ভ্যাকসিন বড়দের পাশাপাশি অপ্রাপ্ত বয়স্কদেরও দেওয়ার অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

জাইডাস বা জাইকোভ-ডি তিন ডোজের করোনা টিকা। বিভিন্ন পর্যায়ের মেডিকেল ট্রায়ালে দেখা গেছে, করোনা প্রতিরোধে এই টিকার কার্যকারিতা ৬৬ দশমিক ৬ শতাংশ।

জাইকোভ-ডি টিকা ‘জাইডাস’ নামে পরিচিত। এই টিকা তৈরি করেছে যৌথভাবে, ভারতীয় ওষুধ কোম্পানি ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড এবং সরকারি গবেষণা সংস্থা ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি।

গত ১৬ জানুয়ারি থেকে ভারতে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচিতে ব্যবহারের জন্য কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকার অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। কোভ্যাক্সিন দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম কোভিড ভ্যাকসিন ছিল। জাইডাস অনুমোদন পাওয়ায় ভারতের অভ্যন্তরীণ প্রযুক্তিতে প্রস্তুতকৃত ও অনুমোদিত টিকার সংখ্যা এখন দুটি। এছাড়া, এটি ডিএনএ প্রযুক্তিতে তৈরি প্রথম ভারতীয় টিকা।

এনডিটিভি আর জানিয়েছে, ২৮ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবককে বিভিন্ন ধাপে পরীক্ষামূলকভাবে এই টিকা দেওয়া হয়েছিল। পরে গত ১ জুলাই জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদনের জন্য টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বরাবর আবেদন করে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা