আন্তর্জাতিক

আমার সন্তানকে বাঁচান

নিজস্ব প্রতিবেদক: কাঁটাতারে ঘেরা কাবুল এয়ারপোর্ট বর্তমানে আমেরিকা ও ব্রিটেনের সৈন্যদের নিয়ন্ত্রণে রয়েছে। কাঁটাতারে ওপারে ভিড় করে আছেন সাধারণ আফগানরা। রোববার (১৫ আগস্ট) সশস্ত্র গোষ্ঠী দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে তারা যে কোনো মূল্যে আফগানিস্তান ছাড়তে উদগ্রীব।

এর মধ্যে কাবুল বিমানবন্দরের একটি দৃশ্য নাড়া দিয়েছে। কাঁটাতারের উপর দিয়ে নিজ শিশুসন্তানকে কাবুল বিমানবন্দরে ছুঁড়ে দিচ্ছেন মা। চিৎকার করে বলছেন, আমার সন্তানকে অন্তত আপনারা বাঁচান।

এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না বিদেশি সৈন্যরাও। কারণ ভিড়ের মধ্যে থেকে মাঝে মাঝে সন্তানকে ছুঁড়ে বিমাবন্দরের মধ্যে ফেলছেন মায়েরা। চিৎকার করে বলছেন, যাতে অন্তত ওই সন্তানকে কেউ নিরাপদে অন্য দেশে নিয়ে গিয়ে রাখে। খবর স্কাই নিউজের।

এই দৃশ্যের কথা বলতে গিয়ে সাংবাদিকদের সামনে কেঁদে ফেললেন এক ব্রিটিশ সেনা কর্মকর্তা। তিনি বলেন, সকালে দায়িত্বে থাকাকালীন কাঁটাতারের ওপার থেকে সন্তানদের ছুঁড়ে ফেলতে দেখেছি। রাতে ফিরে আমার পরিবারের কথা মনে পড়েছে। সন্তানদের কথা মনে পড়েছে। বিশ্বাস করবেন না, আমি দেখেছি, কারো সন্তান ওই কাঁটাতারে আটকে গিয়ে ঝুলছে। এ দৃশ্য কোনোদিন ভুলতে পারব না।

বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। ওই সেনা কর্মকর্তা জানান, মেয়েরা সন্তানকে ছুড়ে দিয়ে ভেতরে থাকা সেনাদের ধরতে বলছেন। বলছেন অন্য বিমানে তুলে দিতে। যদিও শিশুদের উদ্ধারের বিষয়ে আর সাহায্য করা সম্ভব নয় বলে জানিয়েছে আমেরিকা।

সশস্ত্র গোষ্ঠী কাবুল দখল নেওয়ার পর থেকে প্রতিদিনই বিমানবন্দরে ছুটছেন সাধারণ মানুষ। সেখানে হট্টগোল চলছে তিন দিন ধরেই। কাবুল বিমানবন্দরের ভেতরটা মার্কিন সৈন্যদের নিয়ন্ত্রণে এবং বাইরে অবস্থান নিয়েছে সশস্ত্র গোষ্ঠী।

এদিকে রোববার থেকে বিমানবন্দর ও এর আশপাশে ১২ জন নিহত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তালেবান বাহিনীর একজন কর্মকর্তা জানান, বিমানবন্দর ও এর সামনে গুলিতে ও পদদলিত হয়ে ১২ জন নিহত হয়েছেন।

যাদের ভ্রমণের অনুমোদন নেই তাদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করে তিনি বলেন 'বিমানবন্দরে আসা কারোর ক্ষতি করতে চায় না সশস্ত্র গোষ্ঠী।'

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বৈধ কাগজপত্র আছে- এমন ব্যক্তিদেরও বিমানবন্দরে যেতে বাধা দিচ্ছে সশস্ত্র গোষ্ঠী। বিমানবন্দরের প্রবেশপথ নিয়ন্ত্রণ করা সশস্ত্র গোষ্ঠীন যোদ্ধারা বিমানবন্দরের দিকে জনস্রোত ছত্রভঙ্গ করতে আকাশে গুলি ছুঁড়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা