আন্তর্জাতিক

আফগান সেনা ৩ লাখ নয়, ৫০ হাজারের কম

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সেনাবাহিনীর সদস্য নিয়ে মিথ্যাচার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একাধিকবার বলেছেন তিন লাখ সদস্যের আফগান সেনাবাহিনীকে কোটি কোটি ডলারের সরঞ্জাম দিয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। কিন্তু এখন শোনা যাচ্ছে আফগানিস্তানে প্রশিক্ষণ দেয়া সেনা সদস্যের সংখ্যা ৫০ হাজারেরও কম।

গত কয়েক সপ্তাহেই একে-৪৭ বা এর চেয়েও ছোট অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় বিনা বাধায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান। এর কারণ হিসেবে বিবিসি জানিয়েছে, আফগান ন্যাশনাল আর্মি সম্পর্কে সরকারিভাবে যেসব তথ্য দেয়া হয়েছে, বাস্তবে তার তুলনায় বাহিনী অনেক ছোট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একাধিকবার বলেছেন, তিন লাখ সদস্যের আফগান সেনাবাহিনীকে কোটি কোটি ডলারের সরঞ্জাম ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। কিন্তু সেখানকার দু’জন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আসলে সেই সেনাবাহিনীর সদস্য সংখ্যা ৫০ হাজারেরও কম।

এই তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। কিন্তু সেটা যদি সত্য হয়ে থাকে, তাহলে তালেবানের পক্ষে খুব সহজেই কাবুল ও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার কারণ পরিষ্কার।

প্রেসিডেন্টের কাছে আফগান সেনার ৫০ হাজার সেনা সদস্য থাকার কোন গোয়েন্দা তথ্য উপস্থাপন করা হয়েছে কিনা, সেটি হোয়াইট হাউজের কাছে জানতে চেয়েছে বিবিসি। তবে হোয়াইট হাউজের মুখপাত্র এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা