আন্তর্জাতিক
আফগান নাগরিক

২০ লাখ শরণার্থী রয়েছে পাকিস্তান-ইরানে!

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক দশক ধরে সংঘাতের কারণে ইতোমধ্যে লাখ লাখ নাগরিক প্রতিবেশী দেশ এবং অন্যত্র আশ্রয় নিয়েছেন। ঘটনাটি আফগানিস্তানের।

বিবিসি জানাচ্ছে, এর বেশিরভাগ আশ্রয় নিয়েছেন আফগানিস্তান সীমান্ত লাগোয়া দুই দেশ পাকিস্তান এবং ইরানে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের দেওয়া হিসাব অনুযায়ী গত বছরের শেষ পর্যন্ত পাকিস্তানে বসবাসরত আফগান নাগরিকের সংখ্যা ছিল ১৪ লাখ ৩৫ হাজার ৪৪৫ জন। এর মধ্যে ৬৯ শতাংশ আফগানের বাস দেশটির নগরাঞ্চলগুলোতে।

ইউএনএইচসিআরের দেওয়া হিসাব অনুযায়ী পাকিস্তান ছাড়া ইরানে প্রায় ৭ লাখ ৮০ হাজার আফগানের বাস। অনেক আফগান পরিবার পাকিস্তান এবং ইরানের সীমানা অতিক্রম করে যেখানে গিয়ে নতুন করে বাড়িঘর তৈরি করেছে এবং আজও রয়ে গেছে।

তবে পাকিস্তান ও ইরানে বসবাসরত এসব আফগান শরণার্থীর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পাকিস্তান এসব আফগান শরণার্থীদের স্থানীয় মানুষজনের সঙ্গে বসতি গড়ার অনুমতি দিলেও ইরানে যাওয়া বেশিরভাগ আফগানকে থাকতে হচ্ছে শরণার্থী শিবিরে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা