আন্তর্জাতিক

হেলিকপ্টারভর্তি টাকা নিয়ে পালিয়েছেন গনি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি পালানোর সময় হেলিকপ্টার ভর্তি করে নগদ অর্থ সাথে নিয়ে গেছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আরআইএ নিউজ এজেন্সির বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বিদায়ের পূর্বে যদিও আশরাফ গনি বলেছিলেন, আফগানিস্তানের জনগণকে রক্তপাত থেকে বাঁচাতেই দেশত্যাগ করছেন তিনি, তবে দেশটির রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশেঙ্কো আরআইএকে জানিয়েছেন, তার চলে যাওয়ার ধরনকে একমাত্র পালানোর সঙ্গেই তুলনা করা চলে।

ইশেঙ্কো বলেন, ‘তিনি (আশরাফ গনি) যেভাবে গিয়েছেন, তাকে একমাত্রা পালানোর সঙ্গেই তুলনা করা চলে। প্রেসিডেন্ট প্যালেস থেকে বিদায় নেওয়ার সময় চার গাড়িভর্তি নগদ অর্থ নিয়ে গেছেন তিনি।’

‘বিমানবন্দরে পৌঁছানোর পর অর্থভর্তি সেই ব্যাগগুলো একটি হেলিকপ্টারে বোঝাই করা হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে সবগুলোর স্থান সংকুলান না হওয়ায় কয়েকটি ব্যাগ রানওয়েতে ফেলে গিয়েছেন তিনি।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জামির কাবুলভ এ বিষয়ে মস্কোভিত্তিক বেতারমাধ্যম ইকো মস্কভিকে বলেন, ‘তিনি কী পরিমাণ অর্থ নিয়ে গেছেন সে সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি।’

‘তবে ‍আমি আশা করছি, রাষ্ট্রীয় বাজেটের সব অর্থ নিয়ে তিনি পালাননি। কিছু অর্থ যদি বেঁচে যায়, তাহলে সেটি হবে বর্তমান বাজেটের ভিত্তি।’

রোববার সন্ধ্যায় সরকারের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ তাজিকিস্তানের উদ্দেশে কাবুল ছাড়েন গনি। তিনি দেশটির রাজধানী দুশানবেতে পৌঁছালেও তাকে সে দেশে বসবাসের অনুমতি দেয়নি তাজিক সরকার।

সূত্র : রয়টার্স

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা