আন্তর্জাতিক

কাবুলে উড়ন্ত বিমান থেকে পড়ে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণ কাবুল। এর পর পরেই বিমানবন্দরে মরিয়া হয়ে বিমানে ওঠার চেষ্টা করছেন দেশটির অনেক মানুষ।

তুমুল হুড়োহুড়ির এক পর্যায়ে সেখানে গোলাগুলির ঘটনাও ঘটেছে। মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের। তবে এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে চলন্ত বিমান থেকে ছিটকে পড়ে।

তবে কেউ কেউ বলছেন, পড়ে যাওয়া ব্যক্তিরা বিমানের চাকা ধরে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বিমানটি উড্ডয়নের পর মাঝ আকাশ থেকে পড়ে তাদের মৃত্যু হয়।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, তালেবানরা কাবুলে পৌঁছানোর পর থেকে কাবুল বিমানবন্দরের দিকে দিগ্বিদিক ছুটছে মানুষ। সেখানে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিমানবন্দরের কর্মীরাও সেখান থেকে পালিয়ে গেছেন। সোমবার বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে গুলিতে অন্তত তিন জন নিহত হয়েছেন। অন্তত পাঁচ জনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে একটি বিমান থেকে তিন জনের ছিটকে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়ে আছে একটি সামরিক পরিবহন বিমান। সেটিতে ওঠার জন্য হুড়োহুড়ি করছেন শত শত মানুষ। যে যেভাবে পারছেন বিমানে ওঠার চেষ্টা করছেন। এর মধ্যে বিমানটি ছেড়ে যায়। এসময় বিমানের সাথে সাথে অনেককে দৌড়াতেও দেখা যায়। এভাবে চলার পর বিমানটি রানওয়ে ছেড়ে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিমানটি থেকে অন্তত তিন জনকে মাটিতে পড়তে দেখা যায়।


প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাবুল বিমানবন্দরে বিমান থেকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। কে আগে উঠবেন, তা নিয়ে ধাক্কাধাক্কিতেও একাধিক মৃত্যু হয়েছে। বিমানের রেলিংয়ে ঝুলেই দেশ ছাড়ার চেষ্টা করছেন অনেকে।

কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর এখন লোকে লোকারণ্য। এখনো অসংখ্য মানুষ সেখানে বিমানের আশায় ছুটে বেড়াচ্ছেন। তবে বিদেশি নাগরিক ও কূটনীতিকরাই বিমানে উঠছেন বেশি। সাধারণ আফগানদের মধ্যে এ নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

কাবুল থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রসহ সব পশ্চিমা দেশ। যুক্তরাষ্ট্রের সেনারা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। সোমবার সকালের দিকে ভিড় সরাতে মার্কিন সেনারা আকাশে ফাঁকা গুলি ছুড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রয়টার্স বলছে, হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

এদিকে, একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, তিনি পাঁচ জনের মৃতদেহ একটি গাড়িতে করে নিয়ে যেতে দেখেছেন। আরেকজন বলেছেন, হতাহতরা গুলিতে নাকি ভিড়ে পদদলিত হয়ে মারা গেছেন তা নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্র ও সহযোগী দেশগুলোর কূটনীতিক ও কর্মীদের সরিয়ে নিতে কাবুল বিমানবন্দরের পুরো নিয়ন্ত্রণ নিয়েছেন মার্কিন সৈন্যরা। তারা এয়ার ট্রাফিক ব্যবস্থাও নিয়ন্ত্রণ করতে শুরু করেছেন। এর মধ্যে সোমবার মার্কিন সেনাদের গুলি ও হতাহতের খবর পাওয়া গেল।

যুক্তরাষ্ট্রের ফ্লাইটগুলোতে দূতাবাস কর্মী ও অন্য আমেরিকানদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর এতে অন্যদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। বিশেষ করে যেসব আফগান বিদেশিদের হয়ে কাজ করেছেন। এর ফলে সেখানে আরও বিশৃঙ্খলা এবং বিভ্রান্তি তৈরি হয়েছে।

কাবুলের নিয়ন্ত্রণ তালেবান নেওয়ার পর যারা রাজধানী থেকে পালাতে চাইছেন, তাদের সেখান থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টায় বিমানবন্দরের রানওয়েতে কাঁটাতারের বেড়াও দিয়েছে মার্কিন সৈন্যরা। বাণিজ্যিক বিমান চলাচল বেশিরভাগ স্থগিত রয়েছে

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা