আন্তর্জাতিক

হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৭২৪

সাননিউজ ডেস্ক: ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৪ জনে। এ ঘটনায় কমপক্ষে ২ হাজার ৮০০ জন আহত হয়েছেন। দ্রুতই বাড়ছে মৃতের সংখ্যা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, স্থানীয় সময় শনিবার (১৪ আগস্ট) সকালে হাইতির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে গির্জা ও হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের কারণে বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। তাদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে।

হাইতির প্রধানমন্ত্রী বলেছেন, ভূমিকম্পে দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার সরকার মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ-ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সেন্ট লুই ডু সুদ শহর থেকে ১২ কিলোমিটার দূরে এই ভূকম্পের উৎপত্তিস্থল। ফলে দেশটির ঘনবসতিপূর্ণ রাজধানী পোর্ট অব প্রিন্সের কম্পন অনুভূত হয়। যা উৎপত্তিস্থল থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে।

অবশ্য ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়, এই অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

তবে ওই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা বিভাগ।

দেশটি ২০১০ সালের ভূমিকম্পের ক্ষত আজও কাটিয়ে উঠতে পারেনি হাইতি। ওই ভূমিকম্পে ২ লাখের বেশি মানুষ প্রাণ হারায়। দেশটির অবকাঠামো ও অর্থনীতিও চরমভাবে ক্ষতির মুখে পড়ে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা