আন্তর্জাতিক

লস্করগাহ-এর দখল নিলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে লস্করগাহ-এর দখল নিলো তালেবান। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখল নেওয়ার পরদিনই তালেবান যোদ্ধাদের হাতে লস্করগাহের পতন হলো।

স্থানীয় শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (১৩ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আয়তনের বিচারে আফগানিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হেলমান্দ। শুক্রবার সেই প্রদেশেরই রাজধানী লস্করগাহের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান যোদ্ধারা।

আফগান নিরাপত্তা সূত্র জানিয়েছে, তালেবানের সঙ্গে একটি চুক্তির পর সামরিক বাহিনী ও সরকারি কর্মকর্তারা শহরটি ছেড়ে চলে গেছে।

এদিকে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে দূতাবাসকর্মী ও অন্যান্য নাগরিকদের নিরাপদে ফিরিয়ে নিতে সেনা পাঠানোর ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা