আন্তর্জাতিক

মিশ্র টিকার ট্রায়ালের অনুমতি চীনের

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব এখন টালমাটাল অবস্থা। করোনার অতি সংক্রামক পরিবর্তিত ধরন ডেল্টা প্রতিরোধে প্রথমবারের মতো মিশ্র টিকার ট্রায়াল পরিচালনার অনুমতি দিয়েছে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সিনহুয়া।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের করোনা টিকা সিনোভ্যাক ও মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ইনোভিওর ডিএনএ ভিত্তিক করোনা টিকা ইনোভিও এই ট্রায়ালে ব্যবহার করা হবে । ইনোভিওর ট্রায়ালের চীনা অংশীদার প্রতিষ্ঠান সুজহৌ থেকে দেওয়া বিবৃতিতেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সেই অনুযায়ী, এই ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের দুই ডোজে দুই টিকা- সিনোভ্যাক ও ইনোভিও দেওয়া হবে।

করোনা টিকা প্রস্তুতের ক্ষেত্রে বিশ্বজুড়ে এখন পর্যন্ত তিনটি পদ্ধতি বা প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রথম প্রক্রিয়াটি হলো –মূল উপাদান হিসেবে বিশেষ ভাবে নিষ্ক্রিয় করোনা ভাইরাসের ব্যবহার। চীনের করোনা টিকা সিনোভ্যাক, ভারতের করোনা টিকা কোভ্যাক্সিন এই প্রক্রিয়া অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে।

দ্বিতীয়টি হলো, করোনা ভাইরাসের সমধর্মী কোনো ভাইরাসকে (অ্যাডিনোভাইরাস) নিষ্ক্রিয় করে টিকার মূল উপকরণ হিসেবে ব্যবহার। স্পুটনিক ৫, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা এই পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে।

তৃতীয় পদ্ধতিতে বিশেষ আরএনএ বা ডিএনএ প্রোটিনকে টিকার ডোজের মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়। ফাইজার-বায়োএনটেক, মডার্না প্রভৃতি টিকা প্রস্তুতের ক্ষেত্রে এই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

ইনোভিও ডিএনএ প্রোটিনভিত্তিক করোনা টিকা। তবে এই টিকার আন্তর্জাতিক ট্রায়াল ও কার্যকারিতা বিষয়ক কোনো তথ্য কোথাও ছাপা হয়েছে- এখন পর্যন্ত এমন তথ্য পাওয়া যায়নি। তবে ট্রায়াল যদি সফল হয়, সেক্ষেত্রে ইনোভিও হতে যাচ্ছে চীনে অনুমোদন পাওয়া প্রথম কোনো বিদেশি করোনা টিকা।

বিশ্বে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও এ রোগে মৃত্যুর ঘটনা ঘটেছিল চীনে, ২০১৯ সালের ডিসেম্বরে। তারপর খুব দ্রুত প্রাণঘাতী এই ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং ২০২০ সালে করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করতে বাধ্য হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তবে করোনার উৎস্থল হলেও পরে দীর্ঘমেয়াদী লকডাউন ও কঠোর করোনা বিধিনিষেধ আরোপের মাধ্যমে মহামারি নিয়ন্ত্রণে অনেকটাই সফল হয়েছিল চীন।

দেশটির সরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারির শুরুর পর থেকে এ পর্যন্ত চীনে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৯৪ হাজার ৯৬১ জন এবং মারা গেছেন মোট ৪ হাজার ৪৩৬ জন।

তবে করোনার ডেল্টা ধরনের প্রভাবে সম্প্রতি ফের চীনে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা