আন্তর্জাতিক

তালেবানের হাতে নারী খুন

আন্তর্জাতিক ডেস্ক : এক নারীকে গুলি করে হত্যা করেছে উগ্র সশস্ত্রগোষ্ঠী তালেবান। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে। নিহত নারীর নাম নাজনিন।

ইন্ডিয়া টুডের এক খবরে জানা যায়, বাড়ির কোনো পুরুষ সদস্যকে সঙ্গে না নিয়ে রাস্তায় একা বেরিয়েছিলেন ওই নারী, যা তালেবানের কাছে ‘গুরুতর অপরাধ’। তাই দিনের বেলা প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয় তাকে। মাজার শরিফ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন নাজনিন। গাড়িতে উঠতে যাবেন, তখনই তাকে গুলি করে হত্যা করা হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কোনো পুরুষ সদস্য ছাড়া একা বেরিয়েছিলেন বলেই তাকে খুন করেছে তালেবান। যদিও নাজনিনকে খুনের কথা অস্বীকার করেছে তারা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার দখল নেওয়ার পর থেকেই মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করছে তালেবান। মহিলাদের বাড়ির বাইরে গিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছে। পুরুষ সঙ্গী ছাড়া বাড়ির বাইরে নারীরা পা রাখতে পারবে না বলে ফরমানও জারি করা হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা