আন্তর্জাতিক

জাপানে ল্যামডা'র অস্তিত্ব

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের 'ল্যামডা' ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে জাপানে। এর আগে পেরুতে শনাক্ত হয়েছিলো এই ভ্যারিয়েন্টি। শুক্রবার (৬ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৩০ বছরের এক নারী এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। গত ২০ জুলাই পেরু থেকে জাপানের হানেদা বিমানবন্দরে পৌঁছান তিনি। তবে সে সময় তার শরীরে কোভিডের কোনো উপসর্গ ছিল না।

দেশটির সংক্রামক রোগ বিষয়ক ন্যাশনাল ইনস্টিটিউট পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারে, কোভিডের ‘ল্যামডা’ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ওই নারী।

তাদের তথ্য অনুযায়ী, করোনার এই ধরন প্রথম পেরুতে শনাক্ত হয় গত বছর আগস্টের দিকে। পরে এটি দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়ে।

এদিকে, ডেল্টা ভ্যারিয়েন্টকে মোকাবিলা করতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে গোটা বিশ্ব। বিশেষ করে এশিয়ার দেশগুলো চরম অর্থনৈতিক সংকটে পড়েছে এই ভ্যারিয়েন্টের জন্য।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা